Truth of Bengal: মালদহের মোথাবাড়ি-কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনকে কড়া ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। আদালতের তোপের মুখে পড়তে হয়েছে কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে। একই সঙ্গে ট্রাইব্যুনাল গঠন নিয়েও প্রশ্ন উঠেছে শীর্ষ আদালতে।
এই প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পর্যবেক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। উপস্থিত থাকতে পারেন সিইও মনোজ আগরওয়ালও। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। তার আগে ১ এপ্রিল মালদহের কালিয়াচকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এসআইআরে নাম বাদ যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমে সহিংস রূপ নেয়।অভিযোগ, বিক্ষোভকারীরা কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রাখেন। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন।
- শহরজুড়ে কালবৈশাখীর ভ্রুকুটি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?
- সুন্দরবনে বৃষ্টির তাণ্ডব: ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষ
পরে গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে।ঘটনার রেশ গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যেই তদন্তভার দেওয়া হয়েছে এন আই এ -কে।

