Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ৮ আমলার 'বড়সড়' পদোন্নতি

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ৮ আমলার 'বড়সড়' পদোন্নতি

র্কদীপ্ত মুখোপাধ্য়ায়: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। রাজ্য সচিবালয় সার্ভিসে ৮ আধিকারিকের পদোন্নতি। পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে আটজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের অধীনে এই পদোন্নতি কার্যকর হবে তাঁদের নতুন দায়িত্বে যোগদানের দিন থেকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিজিৎ ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ তথ্য কমিশন, সৌরাংশু দত্তকে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর এবং তারক নাথ আশকে সমবায় দফতরের দায়িত্বে ডেপুটি সেক্রেটারি পদে রাখা হয়েছে। রাজর্ষি বসাককে দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব।এছাড়াও রাশেদুল ইসলামকে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, সঞ্জীবন রায়কে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু পুনর্বাসন, সুদীপ মুখার্জিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং মধুসূদন বিশ্বাসকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরে ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজ ৩১ অগস্ট, ২০২৬।

প্রসঙ্গত, কদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের প্রমোশন নিয়ে নয়া নিয়ম জারি করে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। নয়া নিয়মে স্পষ্ট বলা হয়, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনও পদোন্নতি নয়! রাজ্য সরকারি দফতরে লেভেল-২২ এবং তার উপরের সমস্ত বেতনস্তরের পদে পদোন্নতির ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক। এই বিষয়ে সমস্ত দফতরকে নির্দেশ দেয় রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর।

বিশেষ করে ঊর্ধ্বতন রাজ্য সরকারি কর্মচারীদের প্রমোশন এবার থেকে আর মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া হবে না। উচ্চ বেতনস্তরের পদে পদোন্নতির ক্ষেত্রে এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক। নির্দেশিকায় বলা হয়, সংশ্লিষ্ট পদে পদোন্নতির ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের মাধ্যমে পাঠাতে হবে। নিজ নিজ দফতরে এমন পদগুলির তালিকা, সংশ্লিষ্ট পদে শেষ পদোন্নতির তারিখ এবং সেই পদোন্নতিতে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছিল কি না-এই তথ্যও ৭ দিনের মধ্যে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরে পাঠাতে বলা হয়।

বড় খবর: পদত্যাগ করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী!

কোনও 'বিশেষ' সুবিধা নয়! হাইকোর্টে বড় ধাক্কা ধর্ষণে অভিযুক্ত স্টার ব্যাটার অভিষেক পোড়েলের

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali